Friday, April 12, 2019

Moalla Calligraphy in Bangladesh


ক্যালিগ্রাফি শিল্পের পাশ ফেরা :

গত শতকের শেষ দশকে ক্যালিগ্রাফি শিল্পের জগতে যে চমকপ্রদ ঘটনাগুলো ঘটেছিল, তার একটি হচ্ছে মু'য়াল্লা/মোয়াল্লা নামে একটি শৈলীর উত্থান। ১৯৯৬ সালে তেহরানের ক্যালিগ্রাফার হামিদ আল আযামী আন্তর্জাতিকভাবে মু'য়াল্লা শৈলিটির স্বীকৃতি লাভ করেন। তিনি এটা কুফি মাশরেকি এবং সিকাস্তে শৈলির সমন্বয়ে বানিয়েছেন বলে প্রামাণ্য বই তৈরি করে দেখান। যদিও ২০০৯ সালে আমার তেহরান সফরকালে তিউনেসিয়ার উস্তাদ ইয়াসিন মাতির শৈলিটির জনক হিসেবে আযামীকে সন্দেহ প্রকাশ করেন, কারন মাগরেবি সুলুস ও মাবসুত শৈলিতে মুয়াল্লার অধিকাংশ বৈশিষ্ট্য বিদ্যমান, তাই এটার পিতৃভূমি হচ্ছে পশ্চিম আফ্রিকার আরব দেশসমূহ। উস্তাদ মাতির তার মতের সপক্ষে কিছু কাজও দেখান। যেহেতু শৈলিটি নতুন এবং এর কারুকাজ সবাইকে আলোড়িত করেছে, আর আমাকেও তা এতটা প্রভাবিত করেছিল, যে তেহরান সফরের আগে এক রাতে মুয়াল্লা শৈলির একটি বই তৈরি করে সাথে করে তেহরানে নিয়ে গেলাম এবং আযামীকে দেখানোর মওকা খুঁজছিলাম, তিনি তেহরানের বাইরে থাকায় সেটা সম্ভব হয়নি। তবে উস্তাদ মাতিরসহ কয়েকজন বিখ্যাত ক্যালিগ্রাফার বইটির প্রশংসা করেন এবং শৈলির কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্যের জন্য সেটার নাম প্রস্তাব করেন "মুয়াল্লা রহীমী" বলে। দেশে ফিরে শৈলিটির উৎকর্ষ ও উন্নয়নে যথেষ্ট সময় দেয়া হয়নি। অবশ্য ২০১২ সালে এটা বেশ আকর্ষনীয় একটি শৈলি হিসেবে বাংলাদেশে পরিচিতি পায়। শিল্পী আরিফুর রহমানের মুয়াল্লা শৈলির কাজ এসময় সবার নজর কাড়ে। আমি এটার শৈল্পিক অবস্থান নিয়ে কোন সমস্যা দেখিনি, যে কেউ একটু যত্নশীল হলেই শৈলিটিতে কাজ করতে পারেন। কলমে ও পেইন্টিংয়ে এটা খুব মজার একটা শৈলি। আমার এক সময়ের রূমমেট এবং সুহৃদ ভাই ও ডাক্তার ভাবি এই শৈলিতে অনেকগুলো পেইন্টিং নিয়েছেন, বলা যায় তাদের আগ্রহ ও চাপাচাপিতে শৈলিটির প্রতি আলাদা নজর দিতে হয়েছে। শৈলিটিতে বেঙ্গল স্কুল বা ধারা করতে হলে, অন্তত কয়েক ডজন মাস্টারপিস বের হওয়া দরকার, এটা এক দুজনের এ্যামেচার কার্যক্রমে হবে না, আমাদের একদল পেশাদার ক্যালিগ্রাফার লাগবে, যারা কলম চালনায় সামুরাই মাস্টার হবেন। তবে শৈলিটিতে কিছু নতুনত্ব যোগ করা আবশ্যক। সেজন্য কলমের পারদর্শিতা কে দেখাতে পারবেন, আমরা তার অপেক্ষায় আছি।



Thursday, November 29, 2018

Momin Maszid : A wooden heritage of south Asia part-2

Momin maszid is contents of beautiful wooden carving arabic calligraphy.

page 14


page 15


page 16


page 17
page 18


page 19
page 20


page 21


page 22


page 23


page 24


page 25


back page

Momin Maszid : A wooden heritage of south Asia

It is a document of age of century anniversary of Momin maszid of Bangladesh.


cover page of the Memorial catalog


title page

page 1

page 2

page 3

page 4


page 5

page 6

page 7
page 8



page 9

page 10


page 11


page 12


page 13

Sunday, October 14, 2018

গবেষণার টুকিটাকি



যারা গবেষণা করার ইচ্ছে পোষণ করেন, কিন্তু কিভাবে সেটা করবেন কুল-কিনারা করতে পারছেন না। তাদের জন্য এ লেখা। আর কাজ করতে গিয়ে অনেক কিছু সহজভাবে হঠাৎ মনে আসলো, কিন্তু পরে ভুলে যাওয়ায় মহা ঝামেলায় পড়তে হয়, সেজন্য এ লেখাটা ক্রমাগত চালিয়ে নেয়া, যাতে নিজেরও উপকার হয়।


গবেষণা আসলে মহা ধৈর্য্য আর কষ্টের কাজ। সুতরাং আপনাকে পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজে নামতে হবে। আপনি সময়, শ্রম, মেধা ও অর্থ ব্যয় করতে কোন কিপটেমি বা আলস্য করতে পারবেন না, তাহলে গবেষণার গরু খুজে পাবেন না। আসলেই এটা হারানো বস্তু খুঁজে বের করা এবং সত্যটাকে স্পষ্ট করা এবং সমাজের যাতে কোন কাজে লাগে সেটা বিবেচনায় নিয়ে তথ্য সংগ্রহ, মাঠ পর্যায় তথ্য অনুসন্ধান, বই, ক্যাটালগ, নমুনা, চিত্র, সাক্ষাতকার গ্রহণ ইত্যাদির মাধ্যমে গবেষণা প্রকল্পের ধরণ অনুযায়ী একটি অভিসন্দর্ভ রচনা করা মূল বিষয়।


আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি জানেন এবং বিষয়টিকে ভালবাসেন, সেটা আপনার ক্যারিয়ারের সহায়ক হতে পারে বা না হতে পারে, কিন্তু দেশ জাতি ও মানবতা উপকৃত হবে, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। যে দেশে যত বেশি গবেষণা হবে, সে দেশ তত এগিয়ে যাবে। এজন্য আপনাকে গবেষণা কর্মের মূল নীতিমালা জানতে হবে এবং এর টুকিটাকি অনুসরন করতে হবে। আপনি নেটে সার্চ দিয়ে মূলনীতি পেয়ে যাবেন এবং এ সংক্রান্ত বই কিনতে পাবেন। পুরোন বইয়ের বাজারে আপনাকে নিয়মিত যেতে হবে এবং এটা অভ্যাসে পরিণত করতে হবে। যেখানে আপনার গবেষণার তথ্য থাকতে পারে মনে করছেন, সেখানে না যাওয়া পর্যন্ত আপনি মনে তৃপ্তি পাবেন না, এ রকম বোধ আপনার গবেষণা কর্মকে বেগবান করবে। একটা তথ্যের জন্য আপনাকে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার মানসিকতা যেমন রাখতে হবে, তেমনি বই-পত্র, সাময়িকী, নমুনা সংগ্রহে আপনাকে অকাতরে টাকা খরচের প্রস্তুতি থাকতে হবে।


বিশ্বের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম হয়ে থাকে। আপনি কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করতে চাইলে, সেখানে নীতিমালা দেখে নিন, আপনি সেটার আওতায় পড়েন কি না। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং নীতিমালার শর্তগুলো পূরণ করে আবেদনের যোগ্য হলে, আপনার বিষয়ের একটি শিরোনাম ঠিক করে নিন, যেটা আগে কেউ করেনি, শিরোনাম ঠিক হলে একটা সার সংক্ষেপ তৈরি করে নিন, নেটে আপনি প্রচুর সংখ্যক সিনোপসিস বা সার সংক্ষেপ নমুনা পাবেন। আর এখন তথ্য প্রাপ্তির দিক দিয়ে ইন্টারনেট আপনাকে বিশাল সাপোর্ট দিবে, এ জন্য নেট থেকে তথ্য খুঁজে বের করার কাজে আপনাকে দক্ষ হতে হবে। তথ্য সংগ্রহ, বিন্যাস, যাচাই করণ এবং কম্পিউটার ব্যবহারে আপনাকে দক্ষ ও করিৎকর্মা হতে হবে। সার সংক্ষেপ তৈরি হলে, আপনাকে তত্ত্বাবধায়ক জোগাড় করতে হবে। এখানেই বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয়। তবে হতাশ না হয়ে আপনাকে ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে। স্বীয় ডিপার্টমেন্ট বা বিভাগ থেকে গবেষণা করা সহজ। তবে ভিন্ন বিভাগ থেকেও করা যায়, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক রাজি হওয়াটা মূল বিষয়।


যাহোক আপনি গবেষক হিসেবে কাজ শুরু করলেন, তত্ত্বাবধায়ক আপনাকে গবেষণার খুটিনাটি দেখাবেন আর আপনি তার কাছ থেকে যত বেশি নিতে পারবেন, আপনার কাজ তত সহজ হয়ে যাবে। তবে বই-পত্র ও আনুসাঙ্গিক বিষয়ে আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, তা নাহলে কাজ শুরুর পর চারদিক অন্ধকার দেখা অনিবার্য হয়ে দাড়াবে। আপনি গবেষণা সহায়ক যে তথ্যই পান না কেন, সেটা নোট করে রাখবেন, আর বই ঘরে আনার পর সেটার একটা সার সংক্ষেপ করবেন, বইতে আপনার কাজে লাগার মত তথ্যগুলো পৃষ্ঠা নম্বরসহ নোট করবেন, যেটা কোট করতে হতে পারে বা অভিসন্দর্ভের কাজে লাগতে পারে বলে মনে করেন, সেটা হাই লাইট করে রাখবেন। মোট কথা গবেষণায় ব্যবহৃত বই-পত্তর আপনার নখ-দর্পণে থাকতে হবে।


ফিল্ড ওয়ার্ক বা মাঠ পর্যায়ের কাজে হয়ত মফস্বলে কোন ব্যক্তি, রিসোর্স পারসন বা লাইব্রেরি অথবা কোন পুরাকৃতি দেখতে এবং সেখান থেকে আপনাকে ছবি সংগ্রহ করতে হতে পারে, সেক্ষেত্রে ভাল পিক্সেলের ক্যামেরার একটা স্মার্ট মোবাইল এবং তাতে গবেষণা সহায়ক এ্যাপস নামিয়ে নিতে হবে, এ ছাড়া বেশি স্টোরেজের মেমরি কার্ড রাখতে হবে। মাঠ পর্যায়ের কাজে মনে করতে হবে, এখানে দ্বিতীয়বার আসার সুযোগ হয়ত হবে না, এজন্য পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, কারণ আপনার গবেষণার সময় সীমিত।


আন্তর্জাতিক পর্যায়ে চলতি নিয়মে এবং আপনার বিশ্ববিদ্যালয় যে পদ্ধতিতে লেখা অভিসন্দর্ভ গ্রহণ করে সেটা জেনে নিতে হবে, তবে ব্যতিক্রমী বিন্যাসের এবং দৃষ্টি নন্দন দেখতে অভিসন্দর্ভ আপনাকে ভাইভা বোর্ডে এগিয়ে রাখবে পরীক্ষক মহোদয়গণের আনুকূল্য পেতে। কখনই অভিসন্দর্ভে কোন চালাকি বা ভুয়া রেফারেন্স দিবেন না, সৎ থাকবেন এবং নিজের মতকে বিনয়ের সাথে তুলে ধরবেন। মনে রাখবেন ভাইভা বোর্ডে আটকে গেলে আপনার পুরো গবেষণা কর্ম ব্যর্থ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার তত্ত্বাবধায়ক হচ্ছেন আপনার রক্ষাকবচ, তিনি আপনার কাজে সন্তুষ্ট হলে আপনার ডিগ্রি হয়ে যাবে। কোন প্রশ্নের গোজামিল উত্তর ভুলেও দিতে যাবেন না। পরীক্ষকগণ আসলে যাচাই করতে চাইবেন যে অভিসন্দর্ভটি আপনার একান্ত পরিশ্রমের ফসল কি না, সুতরাং অভিসন্দর্ভের লাইন-বাই-লাইন এমন কি দাড়ি -কমা আর রেফারেন্স সম্পর্কে স্পষ্ট থাকতে হবে। রেফারেন্স বইয়ের লেখক সম্পর্কেও আপনার ধারণা থাকা প্রয়োজন। যে বই থেকে রেফারেন্স দিবেন, সেখানে লেখক যদি অন্য সোর্স কোট করেন, তখন আপনাকে মূল সোর্স দেখতে হবে। তথ্য ব্যবহারে আপনাকে সাবধান ও নির্মোহ হতে হবে, বায়াস তথ্য আপনার কাজ ও পরিশ্রম দুটোই ধ্বংস করে দিবে। সুতরাং একটি তথ্যের জন্য যত বেশি সোর্স পাবেন তত আপনার লাভ। একটা তথ্যও যেন ক্রস চেক ছাড়া ব্যবহার না হয়, সেটা অভ্যাসে পরিণত করতে হবে। গবেষণা কর্মে ব্যবহৃত ছবি আপনার নিজের সংগৃহীত হওয়া বাঞ্ছনীয় এবং আপনার মোবাইলে তোলা ছবির মূল্য সবচেয়ে বেশি, যে ছবি আপনি নেট থেকে নিবেন সেটা ইউনিক এবং আপনার তথ্যের সাথে অপরিহার্য না হলে সেটা অবশ্যই বাদ দিবেন। আর ডায়াগ্রাম, লেখচিত্র ইত্যাদি অবশ্যই নিজে তৈরি করে দিবেন, কপি করবেন না। পরীক্ষক মহোদয় আপনার কাজকে ভাল করে যাচাই করবেন, সুতরাং আপনার সামান্য অসতর্ক পদক্ষেপ পুরো গবেষণাকে মাটি করে দেবে। ভাইভা বোর্ডে উৎরে যাওয়ার অর্থ হচ্ছে আপনি ডিগ্রি পেয়ে গেছেন, এরপর শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকে। সুতরাং ভাইভা বোর্ডের সদস্যদের আপনি সন্তুষ্ট করবেন আপনার আন্তরিকতা ও কর্ম দিয়ে, তত্ত্বাবধায়ক মহোদয় আপনাকে যে নির্দেশনা দিবেন, আপনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন। সর্বোপরি আপনার কাজে সবসময় আল্লাহপাকের রহমত ও করুণা কামনা করবেন। আল্লাহপাক আপনাকে কামিয়াব করবেন।

Wednesday, September 5, 2018

Bangladesh Charushilpi Porishod

Bangladesh Charushilpi Porishod announce its Calligraphy Exhibition 2018. It held 10-22 November 2018 in Shlpakola Academy Gallery, Dhaka

আগের পোস্টার



আগের সার্টিফিকেট ডিজাইন

আগের আইডি কার্ড ডিজাইন


বাংলাদেশ চারুশিল্পী পরিষদ ২০১৮ সালে কয়েকটি কর্মসূচী পালন ও উদযাপন করেছে।
১. আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে চারুশিল্পী পরিষদ আইআইইউসি’তে বাংলা ক্যালিগ্রাফি সেমিনার, প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে। এতে ঢাকা থেকে মেহমান হিসেবে যোগ দেন ঢাকা চারুকলার সাবেক পরিচালক অধ্যাপক ড. আবদুস সাত্তার, পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল এবং সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবদুর রহীম।




২. ইফতার মাহফিল ও শিল্পী পুনর্মিলনী অনুষ্ঠান : ঢাকার গুলশানে একটি হোটেলে শিল্পীদের মিলনমেলা অনুষ্ঠিত হয় পবিত্র রমজান মাসে।



৩. চারুশিল্পী পরিষদের উদ্যোগে ঢাকার গুলশানে সপ্তাহব্যাপী ক্যালিগ্রাফি  কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষক ছিলেন ইব্রাহীম মন্ডল, মাওলানা মোহাম্মদ আবদুর রহীম ও সাইফুল্লাহ সাফা। কর্মশালা উদ্বোধন করেন ঢাকা চারুকলার সাবেক পরিচালক অধ্যাপক ড. আবদুস সাত্তার এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির।




৪. ২০১৮ সালে নভেম্বর মাসে ১২দিন ব্যাপী ক্যালিগ্রাফি 

Tuesday, July 10, 2018

Maszid Calligraphy in Bangladesh

Bangladesh is a land of beautiful heritage. Since 1204 A.D. here are established thousand of Maszid. The Maszid has beautiful  calligraphy and ornament. In a tradition, we continue make calligraphy. Recently, Bangladesh Calligraphy Foundation started to produce awesome calligraphy for Maszid.

The Sattar Maszid

In Vangnahati, roadside of Maona-Sripur of Gazipur district a grand maszid, locally named- Notun Maszid. A beautiful inlay calligraphy in all over the maszid. The biggest calligraphy project of Bangladesh Calligraphy Foundation. Calligrapher Mohammad Abdur Rahim started work in there 2010 and complete the work in 2016. There are a big volume of calligraphy from Turkish calligrapher Dr. Mozaffor Ahmed, grand ostad of Abdur Rahim and rest of calligraphy made by Abdur Rahim, The hole work of calligraphy resize, correction and implementation done by Abdur Rahim, Marble design Mihrab and wooden Mimber also designed by him.

South view


Masjid Calligraphy (Bangla language)



Sunday, July 1, 2018

হ্যান্ড রাইটিং ও ক্যালিগ্রাফি

জুমাবারের ক্লাসে আজ গোপালগঞ্জ থেকে এক ছাত্র এসেছিল, ক্লাস শেষে আবার সেখানে চলে যাবে। আরেকজন মেহমান ছিলেন এ্যাডভান্স হ্যান্ড রাইটিং স্কুলের প্রধান শিক্ষক দিলিপ স্যার। তিনি আমার খোঁজ পেয়েছেন কলকাতার আহমদ হ্যান্ড রাইটিংয়ের কাছ থেকে, তিনি ফোন দিয়ে ক্লাসে চলে আসলেন। কলকাতাসহ বাংলাদেশে তার কয়েকটি শাখা আছে হাতের লেখা সুন্দর করে শেখার। তার সাথে আলাপে অনেক বিষয় খোলাশা হল। তারা কী শেখান, কিভাবে শেখান, কেন শেখান, শেখাতে কত ফি নেন ইত্যাদি। তিনি আমার কাছ থেকে আমাদের ক্যালিগ্রাফি প্রশিক্ষণ সংক্রান্ত অনেক কিছু জানলেন।
হ্যান্ড রাইটিং সুন্দর করার যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, সেগুলো প্রধানত স্কুলের বাচ্চাদের হাতের লেখা দ্রুত এবং সুন্দর কিভাবে করা যায়, তা শিখিয়ে থাকে। পরীক্ষায় হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাল হাতের লেখার খাতা বরাবরই বেশি নম্বর পেয়ে থাকে, পর্যবেক্ষণে দেখা গেছে সুন্দর হাতের লেখার ছাত্রটি জীবনে সফল হয় অনায়াসে। তাই অভিবাবকগণ সব সময় এই দিকটিকে গুরুত্ব দিয়ে থাকেন। হাতের লেখা সুন্দর করার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পদ্ধতি নিজেদের মত বানিয়ে বাচ্চাদের লেখার তালিম দিয়ে থাকে। এই প্রশিক্ষকদের অধিকাংশই হাতের লেখা বিষয়ে কোন সনদধারী না হয়েও নিজের হাতের লেখা সুন্দর এবং অভিবাবকদের কনভিন্স করে প্রশিক্ষণ ক্লাসে বাচ্চা ভর্তি করে থাকেন। বাংলাদেশের সিংহভাগ শিক্ষিত লোকের বাজে হাতের লেখা এবং প্রাথমিক শিক্ষা কার্যক্রমে একে গুরুত্বহীন রাখা হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলার শিকার হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অজ্ঞতা কিংবা খামখেয়ালির কারণে।
হ্যান্ড রাইটিং শেখানোর বিষয়ে কেউ লেখা না জানা ব্যক্তি/বাচ্চাকে সেটা শেখান এবং লেখা সুন্দরের কৌশল দেখিয়ে দেন কিংবা বাজে হাতের লেখাকে কেউ শুধরানো ও সুন্দর করার কৌশল শেখান, এর জন্য প্রশিক্ষককে শিল্পী হওয়া আবশ্যক নয়, শুধু কায়দাটা জানা থাকলেই চলে। তবে শিল্পী হলে ছাত্রের জন্য বেশি সুবিধা হয়। হাতের লেখা শেখানোর পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি দিলিপ স্যার ’ডি মেথড’ নাম দিয়েছেন, এটাতে একটি খাড়া রেখা ও সমতল রেখার পরস্পর ছেদ করে যে যোগ চিহ্ন হয়, সেটাকে সীমানা ধরে সব হরফ লেখা এবং হরফের ঘাত রেখা (একবারে যতটুকু লেখা যায়) চিহ্নিত করা হয়। হরফ লেখায় কোন রেখাটি ক্রমানুসারে লিখতে হবে এবং সেটা অবস্থান ও সীমা, এ পদ্ধতিতে তিনি দেখিয়ে থাকেন, পদ্ধতিটি একান্তই তার নিজের করা। এই লেখা শেখার উপকরণ একেবারেই সাধারণ ও সহজলভ্য ও দামে সস্তা। যেকোন বল পয়েন্ট কলম বা কালি বা জেল কলম আর সাদা অথবা রুল টানা কাগজ হলেই চলে।
ক্যালিগ্রাফি মূলত শিল্প সম্মত হরফের চিত্র। সুতরাং এতে শিল্পকলার বিষয়গুলো অন্তর্ভূক্ত। উপায় ও উপকরণ নির্দিষ্ট ও তা আর্টের দোকানগুলোতে পাওয়া যায়। প্রাথমিকভাবে সুন্দর হাতের লেখা শেখার পর তা কিভাবে শিল্পে রূপলাভ করবে সেটার প্রশিক্ষণ দেয়ার নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে দেশে। চারুকলার প্রাচ্যকলা, গ্রাফিক ডিজাইন বিভাগ এবং বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশন ক্যালিগ্রাফি শিখিয়ে থাকে। ট্রেডিশনাল ও পেইন্টিং ক্যালিগ্রাফির প্রশিক্ষণ একমাত্র বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশন শিখিয়ে থাকে। প্রাচ্যকলায় পেইন্টিং ক্যালিগ্রাফি এবং গ্রাফিক ডিজাইন বিভাগে টাইপোগ্রাফি শেখায়। এছাড়া অনিয়মিতভাবে পেইন্টিং ক্যালিগ্রাফির কিছু ওয়ার্কশপ হয়ে থাকে। কিছুদিন আগে শিল্পী মাহবুব মুর্শিদ ঢাকায় একটি ক্যালিগ্রাফি পেইন্টিং ওয়ার্কশপের আয়োজন করেন। বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আরেকটি ক্যালিগ্রাফির ট্রেডিশনাল ও পেইন্টিং ক্যালিগ্রাফি ওয়ার্কশপের ঘোষণা দিয়েছে। ঢাকার গুলশানে সেটা হবে।
ক্যালিগ্রাফি ট্রেডিশনাল পদ্ধতিতে শেখার জন্য “কত্ বা নোকতা পদ্ধতি” আন্তর্জাতিকভাবে প্রচলিত ও স্বীকৃত। এটা মুসলমানদের একান্ত আবিস্কার ও ঐতিহ্য। হাজার বছর ধরে এ পদ্ধতিতে ক্যালিগ্রাফি শেখানো হচ্ছে। বাংলা ক্যালিগ্রাফির ট্রেডিশনাল ধারাটিও এ পদ্ধতিতে শেখানো হয়। এর সাথে হরফকে নান্দনিক বা লাবণ্যযোজন করা হয় বৃত্ত পদ্ধতি এবং সাদৃশ্য পদ্ধতি প্রয়োগে। শিল্পের ষড়ঙ্গ যেটা প্রাচ্যকলায় একটি অবিচ্ছেদ্য বিষয়, তা ক্যালিগ্রাফিতেও সমানভাবে প্রযোজ্য। সুতরাং ক্যালিগ্রাফি শিখতে হলে আপনাকে একজন ক্যালিগ্রাফার ওস্তাদ খুজে বের করতে হবে এবং আপনাকে যথেষ্ট সময়, পরিশ্রম ও সাধনা করতে হবে। ক্যালিগ্রাফার হওয়ার কোন সর্টকার্ট রাস্তা নেই। ভাল হাতের লেখা শিখে আপনি জীবন যাপনে সুবিধা পাবেন আর ক্যালিগ্রাফি শিখে আপনি শিল্পী হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবেন এবং এলিট শ্রেণির সম্মান লাভ হবে। শিল্পের যে তৃষ্ণা, তা আপনি মেটাতে পারবেন ক্যালিগ্রাফি শিখে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে একজন ক্যালিগ্রাফারের যে খ্যাতি তা আপনাকে অভিভূত করবে, যখন আপনি একজন ক্যালিগ্রাফার হবেন।

Featured Post

Calligraphy Class started for Biggeners

I started new year Calligraphy Class. Today is 2nd class. Any person of no boundary on ages, can learn calligraphy, if he or she interes...